ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ ফের বাড়াল পাকিস্তান

ads

পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা আরো এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (PAA) বুধবার (১৪ ডিসেম্বর) একটি নোটিশে এ তথ্য প্রকাশ করে।


নোটিশ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এটি সব ধরনের ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও ভাড়া করা বিমান, এমনকি সামরিক ফ্লাইটের ক্ষেত্রেও প্রযোজ্য।


উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান ৮ মাস আগে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে।জিও নিউজের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সীমান্তের ভেতরে বিভিন্ন স্থানে হামলা চালায়। জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং ভারতীয় কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, তিনটি রাফায়েল যুদ্ধবিমানসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ও কয়েক ডজন ড্রোন ভূপাতিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ঘটনার উল্লেখ করেছেন।


সংঘাত শুরুর ৮৭ ঘণ্টার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

ads
ads
ads

Our Facebook Page